সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২৫ মার্চ ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলায় সরকারি মাতামুহুরী কলেজের সরকারি ভূমি দখল, মামলা চলমান থাকা সত্ত্বেও অবৈধ স্থাপনা নির্মাণ এবং পরবর্তীতে গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে কলেজের কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ জানায়, উপজেলার ৩০৫নং গজালিয়া মৌজার সাপমারাঝিরি এলাকায় ১৭০নং হোল্ডিংভুক্ত সরকারি জমিতে মোঃ সুমনসহ ২০-২২ জন অজ্ঞাতনামা ব্যক্তি অনধিকার প্রবেশ করে কলেজের দুটি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং জোরপূর্বক একটি টিনের ঘর নির্মাণ শুরু করে। এ সময় তারা সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, চুরি এবং কলেজের কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকিও প্রদান করে।
বিষয়টি জানতে পেরে কলেজের অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে শিক্ষকরা লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিনই অভিযুক্তরা ঘরের প্রায় ৮০ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন করে।
পরবর্তীতে ১৫ মার্চ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় থানায় ফৌজদারি মামলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি মামলা পরিচালনা কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় ১৬ মার্চ ২০২৬ তারিখে কলেজের কেয়ারটেকার বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।
তবে অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পরও অভিযুক্ত সুমন ও তার সহযোগীরা নির্ভয়ে নির্মাণ কাজ চালিয়ে যায় এবং ২৩ মার্চ ২০২৬ তারিখে ঘর নির্মাণ সম্পন্ন করে সেখানে একজন নারীকে বসবাসের জন্য উঠিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এ ঘটনায় অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে মামলা পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে তাদের সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে কলেজের ইংরেজি ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক এবং কেয়ারটেকারকে লক্ষ্য করে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মুহাম্মদ সামশুল আলম গণমাধ্যমে বক্তব্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
কলেজ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে সরকারি ভূমি দখলমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ বিজ্ঞপ্তি। খোঁজ পেতে এগিয়ে আসুন

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!

লামায় পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিতে ট্রাক দুর্ঘটনা, আহত ২

লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা

জিএএসডি’র উদ্যোগে লামায় সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ

আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য 

১০

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

কদর রজনী

১২

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

১৩

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

১৪

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম

১৫

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর

১৬

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

১৭

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

১৯

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

২০
Developed by : BDIX ROOT