চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৮ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

                                                                                                                   অ- অ+

চকরিয়া সংবাদদাতা 

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা। তিনি জিদ্দাবাজারের হার্ডওয়্যার প্রতিষ্ঠান ‘তারিন এন্টারপ্রাইজে’র মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বেপরোয়া টমটম গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, মহাসড়কে অদক্ষ চালক আর লাইসেন্সবিহীন এসব টমটমের দাপট দিন দিন বেড়েই চলেছে। আজ তাদের খামখেয়ালিপনার কারণে একটি পরিবার এতিম হলো, এলাকায় নেমে এল শোকের ছায়া। এইসব অদক্ষ চালকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামা

লামায় পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিতে ট্রাক দুর্ঘটনা, আহত ২

লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা

জিএএসডি’র উদ্যোগে লামায় সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ

আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য 

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কদর রজনী

১০

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

১১

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

১২

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম

১৩

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর

১৪

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

১৫

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

১৭

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৮

এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী সোহেল

১৯

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

২০
Developed by : BDIX ROOT