
নজরুল ইসলাম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় বান্দরবানের আলীকদম উপজেলা সদরের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৬ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম এর নেতৃত্বে আলীকদম বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং ওজন পরিমাপসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এসময় অনিয়মের দায়ে কয়েকটি দোকানকে সতর্ক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বাজারের ব্যবসায়ীদের টিসিবি’র মালামাল, বিশেষ করে ভোজ্যতেল (সয়াবিন তেল) ক্রয়-বিক্রয় না করার নির্দেশ প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন