লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১ - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৩ মার্চ ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম 
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিখালী ইউনিয়নের ইয়াংছা আর্মি ক্যাম্পের পূর্ব পাশে ‘মৃত্যুপুরী বাঁক’ নামক স্থানে লাকড়ি বোঝাই একটি কাটা জীপ (ডাবল চাকা) খাদে উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন বাশখাইল্যা ঝিরি এলাকার আলমগীর (ড্রাইভার) ও হাইক্কাঝিরি এলাকার আনোয়ার। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ইয়াংছা বনপুর এলাকা থেকে ইয়াংছা বাজারের দিকে যাওয়ার পথে লাকড়ি বোঝাই জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনায় পতিত জীপটি একটি অকশনকৃত সবুজ রঙের গাড়ি। এতে কোনো নাম্বার প্লেট, ফিটনেস বা বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ রয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি সড়কে এমন অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি দীর্ঘদিন ধরে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি খুবই সীমিত। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ পরিবারের সবার

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – নাহিদ

অসাবধানতাবশত দোলনায় ওড়না পেঁচিয়ে চকরিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

বান্দরবানে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’ ফ্যামিলি কার্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন”

১১

নিখোঁজ সংবাদ, খোঁজ পেতে এগিয়ে আসুন

১২

মাতামুহুরিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, নেপথ্যে অবৈধ বালু উত্তোলনের গর্ত

১৩

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

১৪

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

১৫

“লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১০ মার্চ, তালিকায় ১০৯৭ উপকারভোগী”

১৬

লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা

১৭

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

১৮

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

১৯

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT