
এম জুনাইদ উদ্দিন
জামায়াতে ইসলামীকে ‘জাতীয় প্রতারক দল’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে তার শেষ নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের জন্য জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং ‘জান্নাত বিক্রি’ করছে। এই ‘জান্নাত পার্টি’ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তন হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন:
অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই উন্নয়ন শুরু হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পর্যটন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলার জীবনমান পরিবর্তনের সুস্পষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে।
শহীদদের রক্তের বিনিময়ে একটি বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে চকরিয়ার এই জনসভা এক জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল, ঢাকঢোল এবং ধানের শীষের ফেস্টুন নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। মাঠ উপচে পড়ে মানুষের ভিড় আশপাশের ভবনের ছাদ ও বিলবোর্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সালাহউদ্দিন আহমদ বিকেল ৫টায় মঞ্চে উপস্থিত হলে নেতা-কর্মীরা ব্যাপক করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। জনসভায় তার পরিবারের সদস্যসহ স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। শেষে তিনি আগামী ১২ তারিখ নির্ভয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন