হায়দারনাশী গ্রামার স্কুল'এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়  - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১২ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

                                                                                                                   অ- অ+

মুহাম্মদ এমরান, বান্দরবান

বান্দরবানের লামার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ হায়দারনাশী গ্রামার স্কুল-২০২৬ইং সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১এপ্রিল) সকাল ০৯ ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মঈন উদ্দিন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ এমরান এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান লামা উপজেলা পরিষদ, সদস্য আহবায়ক কমিটি, বান্দরবান জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লামা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু তাহের, মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপেশ চন্দ্র দে, ইয়াংছা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তি, সাংবাদিকসহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্র- ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এ বছর হায়দারনাশী গ্রামার স্কুল থেকে ০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে মোঃ আবু তাহের মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে যেকোনো প্রয়োজনে সবসময় বিদ্যালয়ের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন। এবং শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সফলতা কামনা করেছেন।

প্রধান অতিথি হিসেবে মোঃ মঈন উদ্দিন এস.এস.সি পরীক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গ্রাম অঞ্চলে এতো সুন্দর একটা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন। সেইসাথে বিদ্যালয়ের উন্নয়নের জন্য একটা প্রকল্প দিবে বলে আশ্বাস দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম বাবলু বলেন, আমাদের বিদ্যালয়ের নামে নিজস্ব জমিতে আমাদের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। বর্তমানে আমাদের বিদ্যালয়ে দু’শ এর অধিক শিক্ষার্থী রয়েছে। ১৪ জন শিক্ষকমণ্ডলী দ্বারা তাদের পাঠদান দেওয়া হয়। প্রতিষ্ঠাকাল থেকেই আমরা সুনামের সাথে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতেছি।

তিনি আরো বলেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) কতৃক আয়োজিত মেধা বৃত্তি ২০২৬ ইং এর বিভাগভিত্তিক (চট্টগ্রাম) বিভাগে হায়দারনাশী গ্রামার স্কুল থেকে অংশগ্রহণ করে মেধা বৃত্তি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী সাফল্যের সাথে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
আলোকিত স্বর্ণপদক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং সালে আমার বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সফলতার সাথে বৃত্তি পেয়েছে যা বান্দরবান জেলায় প্রথম হিসেবে গৌরব অর্জন করেছে। ২০২৫ সালে কুইজ প্রতিযোগিতায় উপজেলায় তৃতীয় স্থান এবং ২০২৬ ইং সালেও রচনা প্রতিযোগিতায় উপজেলায় তৃতীয় স্থান অধিকার করেছে।
শিক্ষার্থীরা যাতে এক প্রতিষ্ঠানে বাংলা,ইংরেজি,আরবি শিখতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সিলেবাসে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে আরবি ভাষাকে যুক্ত করা ও আল-কোরআন শেখার সু-ব্যবস্থা করা হয়েছে।  আরো রয়েছে কম্পিউটার শেখার সু-ব্যবস্থা। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে দু’দিন করে দেওয়া হয় কম্পিউটার প্রশিক্ষণ। বর্তমানে তথ্য প্রযুক্তির যোগে পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। সর্বোপরি অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সফলতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১০

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১১

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১২

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৩

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৪

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

১৫

চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী

১৬

চকরিয়ায় অপ-প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী মোস্তফা কামাল’র সংবাদ সম্মেলন

১৭

বরইতলী ইউনিয়ন বিভক্ত করে ‘পহরচাঁদা’ ইউনিয়ন গঠনের লক্ষ্যে ওয়ার্ডসীমা প্রস্তাব প্রকাশ

১৮

প্রাক্তন ছাত্রীর সাফল্যে গর্বিত পিতা-মাতাকে সম্মাননা প্রদান

১৯

ইয়াংছা সিএনজি সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT