সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার - দৈনিক পাঠক কণ্ঠ
চট্টগ্রাম সংবাদদাতা
৮ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

                                                                                                                   অ- অ+

চট্টগ্রাম

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দিনকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৭এপ্রিল) দিবাগত রাত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। একই সাথে নিজাম উদ্দিনের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়ে এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

তথ্য অনুসন্ধানে জানাযায়, নিজাম উদ্দীন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হওয়া সত্বেও কখনো ছাত্রদল নেতা, কখনো সাংবাদিক, কখনো সমাজকর্মী, আবার কখনো বড় সমন্বয়ক পরিচয় ধারণ করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তরে গিয়ে তদবীর বাণিজ্য ও চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। ৫আগস্টের পর সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর হামলার ঘটনাসহ নানান অপকর্মের দায়ে কোতোয়ালী থানা পুলিশ দুইবার গ্রেফতার করে বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী

চকরিয়ায় অপ-প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী মোস্তফা কামাল’র সংবাদ সম্মেলন

বরইতলী ইউনিয়ন বিভক্ত করে ‘পহরচাঁদা’ ইউনিয়ন গঠনের লক্ষ্যে ওয়ার্ডসীমা প্রস্তাব প্রকাশ

প্রাক্তন ছাত্রীর সাফল্যে গর্বিত পিতা-মাতাকে সম্মাননা প্রদান

ইয়াংছা সিএনজি সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

লামায় বিশেষ অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

১১

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদের ছুটি শেষে অনুপস্থিত প্রধান শিক্ষক, ভিন্নমত শিক্ষকদের মধ্যে

১২

প্রশাসনের নজর এড়িয়ে লামায় রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যামেরায় ধরা পড়ল ৭ জন

১৩

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

১৪

ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৫

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী মোঃ শাহজাহান

১৬

স্বাধীনতা দিবস কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য

১৭

“বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত”

১৮

নিখোঁজ বিজ্ঞপ্তি। খোঁজ পেতে এগিয়ে আসুন

১৯

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

২০
Developed by : BDIX ROOT