
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন পালন করেন ভুক্তভুগী এলাকাবাসী।
সোমবার সকালে চকরিয়া রেল স্টেশন সংলগ্ন পূর্ব বড় ভেওলা কাশেমআলী মিয়াজীপাড়া এলাকায় শতশত নারী পুরুষ ও ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মানের সময় চলাচল সড়ক ব্যাহত হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন বিকল্প সড়ক নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেও এখনো সড়ক নির্মানের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী মানববন্ধনে ক্ষুদ্ধ প্রতিক্রীয়া ব্যক্ত করে বলেন, সড়ক নির্মাণে নির্ধারিত ব্যয় থাকার পরও তমা কোম্পানি’র গাফিলতির কারনে এই সড়কটি নির্মাণ হচ্ছেনা, যার কারণে কাসেমআলী ও মিয়াজীপাড়ার এই দুই গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
মানববন্ধনে কলেজ ছাত্র দিদারুল ইসলাম জানান, এই রাস্তা দিয়ে শতশত মানুষ, স্কুল ছাত্র ছাত্রী চলাচল করেন,বর্ষাকালে কোমর পর্যন্ত পানি জমে থাকে এই রাস্তায়। রেললাইন নির্মাণ কাজ করার জন্য এই রাস্তার উপর অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেন ঠিকাদার তমা কোম্পানি। কাজ শেষ হলে ক্যাম্পটি ভেঙে ফেলার শর্তে ইজারা দেন এলাকার কয়েকজন ব্যক্তিকে রেল কতৃপক্ষ। অদ্যবধী ক্যাম্পটি না ভাঙ্গায় বিকল্প সড়কটি নির্মাণ করা যাচ্ছে না। দখলবাজদের উচ্ছেদ করে বিকল্প সড়কটি নির্মাণে স্বরাষ্ট্র মন্ত্রী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেলওয়ে সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সাঃসম্পাদক জায়েদুল ইসলাম,মৎস্যজীবী দলের সভাপতি মাহবুবুল আলম, এলাকার প্রধান সদ্দার নূর হোছাইন, আব্দুল কাদের, নুরুল কবির। কলেজ শিক্ষার্থী দিদারুল ইসলাম, মোর্শেদুল ইসলাম প্রমূখ।
মন্তব্য করুন