
নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলায় বিশেষ অভিযানে ২ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার ও লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে গত ৩১ মার্চ ২০২৬ তারিখে ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই দীপন পাল সঙ্গীয় ফোর্সসহ ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী নেজামুল হক (৪৭)-কে গ্রেফতার করেন। তিনি লামা উপজেলার ডলুছড়ি মৌজার ধুংছা পাড়া এলাকার মৃত কবির আহাম্মদের পুত্র।
এদিকে, এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আরেকটি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ বদিউল আলম (৪০)-কে গ্রেফতার করেন। তিনি ফাইতং ইউনিয়নের লম্বাশিয়া পাড়া এলাকার শব্বির রহমানের পুত্র।
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লামা থানা পুলিশ জানায়, পলাতক আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন