বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২৮ মার্চ ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশন গত ২৭ মার্চ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিটি ইন লিমিটেডে দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কনভেনশনে সারাদেশ থেকে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সহ-সভাপতি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম।

এছাড়া উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এপেক্স ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. সুভির চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি আসলাম হোসেন, সাবেক জাতীয় সভাপতি ভূবন লাল ভারতী, ৫০তম জাতীয় কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল সাহা, জেলা-৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা-৭ গভর্নর কুতুব উদ্দিন আলো, জেলা-৬ এর অতীত গভর্নর ডা. কামরুল ইসলাম, জেলা-৬ এর অতীত গভর্নর অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা-৩ এর অতীত গভর্নর মো. কামাল পাশা, জেলা-৭ এর অতীত গভর্নর নুরুল মতিন সৈকত, জেলা-৬ এর অতীত গভর্নর অ্যাডভোকেট কসির, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী, জেলা-৩ এর ফার্স্ট লেডি শারমিন সুলতানা রুজি, এপেক্স বাংলাদেশের ফার্স্ট লেডি মিসেস পান্না, ন্যাশনাল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন, ন্যাশনাল ট্রেজারার অ্যাডভোকেট মাইনুল ইসলাম জীবনসহ কেন্দ্রীয় ও ক্লাব পর্যায়ের নেতৃবৃন্দ।

কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
কনভেনশনে দেশের বিভিন্ন জেলা গভর্নর, ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বছরের সার্বিক কার্যক্রমের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয়, জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

এতে জেলা-৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ‘বেস্ট ডিস্ট্রিক্ট গভর্নর’ ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী ‘বেস্ট এপেক্সিয়ান’ এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. আলমগীর আলম ‘বেস্ট ক্লাব প্রেসিডেন্ট’ এপেক্স ক্লাব অব পটিয়াকে ‘বেস্ট ক্লাব’ এবং এপেক্স ক্লাব অব বান্দরবানকে ‘বেস্ট সার্ভিস ক্লাব’ হিসেবে ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের নজর এড়িয়ে লামায় রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যামেরায় ধরা পড়ল ৭ জন

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী মোঃ শাহজাহান

স্বাধীনতা দিবস কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য

“বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত”

নিখোঁজ বিজ্ঞপ্তি। খোঁজ পেতে এগিয়ে আসুন

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!

লামায় পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১০

লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিতে ট্রাক দুর্ঘটনা, আহত ২

১১

লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা

১২

জিএএসডি’র উদ্যোগে লামায় সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ

১৩

আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন

১৪

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

১৫

লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য 

১৬

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

কদর রজনী

১৮

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

১৯

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

২০
Developed by : BDIX ROOT