
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত “শাহজাহানের নেতৃত্বে কোটি টাকার জমি দখল” শিরোনামে প্রচারিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত আখ্যা দিয়ে সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তরুণ ব্যবসায়ী মোঃ শাহজাহান।
উদীয়মান তরুণ ব্যবসায়ী শাহজাহান জানান,তাকে সামাজিক,ব্যবসায়ীক ও বন্ধু মহলে হেয় প্রতিপন্ন করতে পৌরসভা ২ নং ওয়ার্ড হালকাকারার বাসিন্দা মরহুম ইদ্রীস সও: এর পূত্র জাহাঙ্গীর আলম মন্টু স্থানীয় ভূমিূদখল চক্রের যোগসাজশে এই মিথ্যা ভিত্তিহীন সংবাদ টি সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন।
মূলত ঃ ওয়ারিশি মূলে জমিটির প্রকৃত মালিক ১৪ গ্রুপ। তিনি সকলের সম্মতিতে পাওয়ার মূলে জমিগুলোর আইনী সহায়তার জন্য কাজ করছেন। এখানে তার একার কোন স্বার্থ নাই। জাহাঙ্গীর গং এরইমধ্যে তাদের ওয়ারিশি ও ক্রয়কৃত জমি ভোগদখলে থেকে বিক্রি করে দিয়ে আরও ৩০ শতক জমি জবরদখল করে রেখেছে।
১২-১- ২৬ ইং তারিখ ১৮৫ নং কবলা মুলে ১০.৫ শতক জমি বিক্রি করে প্রতারণার মাধ্যমে ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই জাহাঙ্গীর আলম। মন্টু অসুস্থতার ভান করে অনেক ব্যবসায়ীর সাথে প্রতারণায় লিপ্ত রয়েছেন বলে জানান ভুক্তভোগী আরিফুল আলম।
উল্লেখিত জমিটি রক্ষণাবেক্ষনের জন্য টিন দিয়ে ঘিরে রেখেছেন মাত্র।
এ বিষয়ে স্থানীয় ভাবে সামাধানের জন্য জাহাঙ্গীর গংদের ডাকা হলেও তারা সামাধানে আসে নাই। পরে তিনি বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করলেও হেরে যাওয়ার ভয়ে তড়িঘড়ি করে ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছড়িয়েছেন।
এই মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রনোদিত সংবাদে প্রশাসন, এলাকাবাসী, বন্ধু মহল ও সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে উদীয়মান তরুণ ব্যবসায়ী মোঃ শাহজাহান।
মন্তব্য করুন