২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত! - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২৫ মার্চ ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ

বুধবার (২৫ মার্চ) সকালে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সভাপতি, লামা প্রেস ক্লাব। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির ভয়াবহতা ও গণহত্যার স্মৃতি তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানান।

প্রধান আলোচক ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস এবং প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ।
অনুষ্ঠানে লামা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ বিজ্ঞপ্তি। খোঁজ পেতে এগিয়ে আসুন

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!

লামায় পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিতে ট্রাক দুর্ঘটনা, আহত ২

লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা

জিএএসডি’র উদ্যোগে লামায় সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ

আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য 

১০

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

কদর রজনী

১২

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

১৩

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

১৪

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম

১৫

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর

১৬

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

১৭

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

১৯

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

২০
Developed by : BDIX ROOT