
নজরুল ইসলাম
বান্দরবান জেলার লামা উপজেলায় নিবন্ধিত “সমগ্র লামা উপজেলা অটোরিক্সা, টেম্পু, টেক্সি, সিএনজি ও মাহিন্দ্র চালক যাত্রী পরিবহন সমবায় সমিতি”-এর উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার বিতরণ করা হয়। এতে সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াহাব, সহ-সভাপতি মোহাম্মদ সুমন, ক্যাশিয়ার মোঃ আশরাফ, লাইন সম্পাদক মোঃ আমিন, কমিটির সদস্য মোঃ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ নবী হোসেন।
বক্তারা বলেন, সমিতির সদস্যদের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন