
নজরুল ইসলাম
গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (জিএএসডি) এর উদ্যোগে বান্দরবানের লামায় সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬ ইং) বাদে আসর লামা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএএসডি’র চেয়ারম্যান ড. মুহিব উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা শাখার আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সহ-সভাপতি তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন