লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য  - দৈনিক পাঠক কণ্ঠ
১৭ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য 

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ 

বান্দরবান জেলার দুর্গম পাহাড়ে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থী মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

এ বছর চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ জন সরকারি মেডিকেল কলেজ, ২ জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১ জন রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ১১ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১ জন সরকারি নার্সিং কলেজ এবং সম্প্রতি সফল শিক্ষার্থীদের এই তালিকায় যুক্ত হয়েছে আরও ১০ জন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমান তালিকায় আছে অন্তত৬ জন শিক্ষার্থী। উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এখনও চলমান রয়েছে।

সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে ধনলাল ত্রিপুরা (শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ), উছাইহ্লা মারমা (সাতক্ষীরা মেডিকেল কলেজ), অংক্যসিং মারমা (মাগুরা মেডিকেল কলেজ)। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে মংথুইনু মারমা (চুয়েট), জিসান তঞ্চগ্যা (চুয়েট) এবং শফিকুল ইসলাম (রুয়েট)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলো: লাল নেই সাং বম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), ওয়াইংজ্য মার্মা (ব্যাংকিং ও ইনস্যুরেন্স), ইয়াসিনুর রহমান পরান (গণযোগাযোগ ও সাংবাদিকতা), ওয়ারেছুল হক রিয়াদ (ফারসি ভাষা ও সাহিত্য), শৈমংসাই মারমা (ব্যাংকিং ও ইনস্যুরেন্স), সৈকত উদ্দিন আহমেদ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), জুলিনময় ত্রিপুরা (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে চান্স পেয়েছে ৬ জন শিক্ষার্থী। তারা হলো: নেওয়ান চাক, অনিল তংচংগ্যা, মো. সজীব, সজীব কিসকো, মোছা: আয়েশা খাতুন ও মোছা: শাহনাজ খাতুন। একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সুযোগ পেয়েছে আরও ৪ জন: রেশমি সাঁওতাল (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), সারজিনা আক্তার (বাংলাদেশ স্টাডিজ), মোছা: লাবিবা তাজরিন (চারুকলা), সজীব খিয়াং (সংগীত)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে চান্স পেয়েছে মো. জাহিদ হাসান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে ফুংপ্রে মুরুং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগে মংনুসিং মারমা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছে কাজল চাকমা (ডিপ্লোমা-ইন-নার্সিং)।

এর আগের বছর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫ জন সুযোগ পেয়েছিলো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

বর্তমানে আড়াই হাজারের বেশি শিশু-কিশোর লেখাপড়া করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে। দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা এখানে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে সুশৃঙ্খল পরিবেশ, লেখাপড়া, মেডিটেশন, কোয়ান্টাম ব্যায়াম, খেলাধুলা, শুদ্ধাচার চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য 

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কদর রজনী

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

১০

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১১

এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী সোহেল

১২

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

১৩

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ পরিবারের সবার

১৪

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

১৬

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

১৮

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – নাহিদ

১৯

অসাবধানতাবশত দোলনায় ওড়না পেঁচিয়ে চকরিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০
Developed by : BDIX ROOT