নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৫ মার্চ ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম

                                                                                                                   অ- অ+

মুহাম্মদ এমরান,লামা-বান্দরবান

বান্দরবানের লামা উপজেলাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেছে ইউপি সদস্য মোঃ আব্দুরহিম।

রবিবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুলিস্তান বাজার আলমগীর সওদাগরের দোকান থেকে কিনে গরীব অসহায় পরিবারগুলোর হাতে ১০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫০৮০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেছে। উক্ত চাউল বিতরণে ইউপি সদস্য মোঃ আব্দুরহিম ১৫০টি কার্ড বরাদ্দ পেয়েছে। ১৫০ টি কার্ড জনগণের মাঝে বিতরণ করার পর আরো অনেক গরীব অসহায় পরিবার কার্ড না পেয়ে মনখারাপ করে। তা দেখে নিজের পকেটের টাকা দিয়ে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন তিনি।

চাউল পেয়েছে গরীব অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। উপকার ভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় সময় নিজের অর্থায়নে গরীব অসহায়দের পাশে দাঁড়ায় ইউপি সদস্য মোঃ আব্দুরহিম।
এরকম একজন মানবতার ফেরিওয়ালা পেয়ে খুশি তারা।

এবিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুরহিম বলেন, আমি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমার ওয়ার্ডের জন্য ঈদুল ফিতর উপলক্ষে উপহার পাঠিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমিও অংশীদার হয়ে গরীব অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। যাতে সবসময় গরীব অসহায় মানুষদের পাশে থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কদর রজনী

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী সোহেল

১১

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

১২

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ পরিবারের সবার

১৩

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

১৫

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

১৭

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – নাহিদ

১৮

অসাবধানতাবশত দোলনায় ওড়না পেঁচিয়ে চকরিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

১৯

বান্দরবানে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT