ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর - দৈনিক পাঠক কণ্ঠ
চট্টগ্রাম সংবাদদাতা
১৫ মার্চ ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর

                                                                                                                   অ- অ+

চট্রগ্রাম থেকে 
ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। তিনি বলেন, সাংবাদিকরা ফটিকছড়ির সমস্যা সম্ভাবনা তুলে ধরলে উন্নয়নে সহায়ক হয়। এতে ফটিকছড়িবাসীরাও উপকৃত হবে।
সাংবাদিকসহ সকলের সহযোগিতায় ফটিকছড়ি হবে দেশের একটি মডেল উপজেলা। যেটি অন্যরা অনুকরণ, অনুসরণ করবে।
তিনি শনিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদজামানের সঞ্চালনায় সংসদ সদস্য সরওয়ার আলমগীর আরও বলেন, ফটিকছড়িকে সিঙ্গাপুর, ইউরোপ বাননোর দরকার নাই, ফটিকছড়িকে আমি আদর্শ এবং মডেল ফটিকছড়িতে রূপ দিতে চাই। যাতে নতুন প্রজন্ম একটি সেরা ফটিকছড়ি পায়।
তিনি বলেন, ফটিকছড়িতে ১৮টি চা বাগান আছে। এটা আমাদের সৌভাগ্য। এ বাগান এবং শ্রমিকদের উন্নয়নে সবরকম কাজ করে
যাব। যাতে তারা উন্নত জীবন যাপন করতে পারে।
তিনি বলেন, ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস যাতে ফটিকছড়ির অধিবাসিরা পায় সে ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, আমরা সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। তাই আমাদের অবশ্যই সেটিকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই কাজ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের সমর্থন ও আস্থার ভিত্তিতে একটি নতুন সরকার গঠিত হয়েছে। এ সরকার গণমুখি একটি সরকার।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতায় মনে প্রাণে বিশ্বাস করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সংগঠনের সহ সভাপতি রাশেদ মাহমুদ ও ইফতেখারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোরশেদ আলম, প্রবীন সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, বিপুল বড়ুয়া, শতদল বড়ুয়া,সাইফুল আলম সিদ্দিকী, সাইফুল্লাহ চৌধুরী, তুষার দেব,প্রবীর বড়ুয়া, আবদুস সাত্তার, আহসান রিটন, সুমন কুমার দে, মুজিব উল্ল্যাহ্ তুষার,শ্যামল নন্দী, অনুজ দেব বাপু,এম আর আমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কদর রজনী

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব্দুরহিম

ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী সোহেল

১১

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

১২

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ পরিবারের সবার

১৩

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

১৫

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

১৭

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – নাহিদ

১৮

অসাবধানতাবশত দোলনায় ওড়না পেঁচিয়ে চকরিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

১৯

বান্দরবানে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT