এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই - কাউন্সিলর প্রার্থী সোহেল - দৈনিক পাঠক কণ্ঠ
চট্টগ্রাম সংবাদদাতা
১৪ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী সোহেল

                                                                                                                   অ- অ+

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে স্হানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।
২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে। নাগরিক সুযোগ সুবিধার অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির এনায়েত বাজার ওয়ার্ড কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির ট্রেইনার এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন মো.জিয়াউল হক সোহেল।

লায়ন মোঃ জিয়াউল হক সোহেল বলেন, আমার জন্ম, বেড়ে ওঠা ও স্থায়ী ঠিকানা এনায়েত বাজারেই। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আইনজীবী হিসেবে ন্যায়ের পক্ষে কথা বলেছি, সংগঠক হিসেবে তরুণদের নেতৃত্ব দিয়েছি, আর সমাজকর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছি এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনে দায়িত্ব পালন করতে গিয়ে শিখেছি—নেতৃত্ব মানে সেবা, আর রাজনীতি মানে মানুষের কল্যাণ।
লায়ন্স জেলা ৩১৫-বি৪,বাংলাদেশের লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের এর বিভিন্ন দায়িত্বে থেকে এবং লায়ন্স চক্ষু হাসপাতালের বোর্ড মেম্বার হিসেবে আমার ওয়ার্ডে ৮০ জনের অধিক অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু অপারেশনের সুযোগ করে দিয়েছি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের গভর্নিং বডি মেম্বার ও সিটি কর্পোরেশন রেড ক্রিসেন্ট ফিজিওথেরাপি অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে বিনা পারিশ্রমে দায়িত্ব পালন করছি এটি আমার সেবার অঙ্গীকার।আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে যুক্ত ছিলাম। দলের সক্রিয় কর্মী হিসাবে দল আমাকে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।

তিনি আরো জানান আমি কাউন্সিল নির্বাচিত হলে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড পরিচালনা, তরুণদের আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কমিউনিটি সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, ও ফুটপাত দখলমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড গড়ে তুলতে চান।

এছাড়াপারিবারিক সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা এবং টিসিবি ও ফ্যামেলি কার্ডের সুবিধা দেওয়ার অঙ্গীকারও তার প্রচারণায় বিশেষ গুরুত্ব পায়।

সমর্থক ও এলাকাবাসীর দাবি, তৃণমূল থেকে উঠে আসা এবং প্রচারবিমুখ এই নেতা দীর্ঘদিন সংগঠন (বিএনপি) ও ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডবাসীর জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি ওয়ার্ডে ড্রেনের সমস্যা সংস্কার,জলাবদ্ধতা নিরসন, মশা নিধনকল্পে কাজ করে আসছেন। সামাজিকভাবে তিনি সাধারণ মানুষের জন্য শীত বস্ত্র, সেহেরী ও ইফতার সামগ্রী, ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মাদক চাঁদাবাজ,সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। তারা আরো বলেন,“ লায়ন জিয়াউল হক সোহেল” দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন। তাকে যথাযথ মূল্যায়ন করে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হলে তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী ২২ নং এনায়েত বাজারবাসী।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী সোহেল

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ পরিবারের সবার

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১০

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

১১

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – নাহিদ

১২

অসাবধানতাবশত দোলনায় ওড়না পেঁচিয়ে চকরিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

১৩

বান্দরবানে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

১৪

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’ ফ্যামিলি কার্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন”

১৬

নিখোঁজ সংবাদ, খোঁজ পেতে এগিয়ে আসুন

১৭

মাতামুহুরিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, নেপথ্যে অবৈধ বালু উত্তোলনের গর্ত

১৮

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

১৯

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

২০
Developed by : BDIX ROOT