লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৪ মার্চ ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

                                                                                                                   অ- অ+

লামা (বান্দরবান): বান্দরবানের লামায় পেশাগত দায়িত্ব পালনকালে নজরুল ইসলাম (২৫) নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ ১৪ মার্চ দুপুরে লামা পৌরসভার গজালিয়া মোটরসাইকেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নজরুল ইসলাম ‘চ্যানেল কর্ণফুলী’ ও ‘জাগরণ নিউজ-২৪’ এর সাংবাদিক হিসেবে কর্মরত। তিনি জানান, দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সুমন চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তি তার পথরোধ করেন। একপর্যায়ে ট্রাফিক পুলিশকে তথ্য দিয়ে মোটরসাইকেল ধরিয়ে দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

অভিযোগ অনুযায়ী, প্রতিবাদ করলে সুমন চৌধুরী তাকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর অভিযুক্ত ব্যক্তি সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত সাংবাদিক নজরুল ইসলাম লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় তিনি আজ বিকেলে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস: মাতামুহুরী নদী রক্ষায় বাপা’র আলোচনা ও ইফতার মাহফিল

লামায় সাংবাদিককে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী সোহেল

লামায় লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ পরিবারের সবার

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১০

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

১১

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – নাহিদ

১২

অসাবধানতাবশত দোলনায় ওড়না পেঁচিয়ে চকরিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

১৩

বান্দরবানে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

১৪

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’ ফ্যামিলি কার্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন”

১৬

নিখোঁজ সংবাদ, খোঁজ পেতে এগিয়ে আসুন

১৭

মাতামুহুরিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, নেপথ্যে অবৈধ বালু উত্তোলনের গর্ত

১৮

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

১৯

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

২০
Developed by : BDIX ROOT