জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক পাঠক কণ্ঠ
চট্টগ্রাম সংবাদদাতা
১২ মার্চ ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

                                                                                                                   অ- অ+

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সহ বিগত আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায়, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১১ মার্চ (২১ তম রমজান) বুধবার বিকাল চারটায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব শেখ আলা উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
প্রধান অতিথি এম গিয়াসউদ্দিন খোকন তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমাদের দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আমরা যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে দেশ পরিচালনা করার জন্য মহান রবের দরবারে ফরিয়াদ করছি।দেশের ক্রান্তিলগ্নে বিএনপিই হাল ধরেছে। এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। বিএনপি কথা দিয়ে কথা রেখেছে। ফ্যামিলি কার্ড মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াছিন চৌধুরী লিটন যুগ্ম আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন খলিল উল্ল্যাহ্ চৌধুরী সাকিব, চট্টগ্রাম বিভাগীয়
সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ)। মো.আশরাফুল ইসলাম সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি,এম ইলিয়াস মিয়া সিনিয়র যুগ্ম আহবায়ক, মো. শাহাদাত হোসেন যুগ্ম আহবায়ক, মো.নাসির,মো.শাহিন।
এছাড়া উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সমাজের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা সকলের মধ্যে শান্তি, ঐক্য এবং দেশের উন্নয়নের জন্য একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

ইফতার মাহফিল পূর্ব আলোচনায় দেশ ও জাতির কল্যাণে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নেসার আহম্মদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা

শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – নাহিদ

অসাবধানতাবশত দোলনায় ওড়না পেঁচিয়ে চকরিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

বান্দরবানে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’ ফ্যামিলি কার্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন”

নিখোঁজ সংবাদ, খোঁজ পেতে এগিয়ে আসুন

১০

মাতামুহুরিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, নেপথ্যে অবৈধ বালু উত্তোলনের গর্ত

১১

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

১২

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

১৩

“লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১০ মার্চ, তালিকায় ১০৯৭ উপকারভোগী”

১৪

লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা

১৫

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

১৬

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

১৭

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

চকরিয়ার বরইতলীতে সূর্যমুখীর হাসিঃ নতুন সম্ভাবনায় উজ্জ্বল কৃষকের স্বপ্ন

১৯

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

২০
Developed by : BDIX ROOT