দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

                                                                                                                   অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাধ্যমে ২১২ আসনে জয়লাভ করেছে বিএনপি। দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিশ্চিত করে তারেক রহমানের নেতৃত্বে শরিকদের নিয়ে সরকার গঠন করেছে দলটি।

অভ্যুত্থান, সংস্কার ও নির্বাচন দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে ৩৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের চালকের আসনে বসতে যাচ্ছেন এক পুরুষ প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাধ্যমে ২১২ আসনে জয়লাভ করেছে বিএনপি। দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিশ্চিত করে তারেক রহমানের নেতৃত্বে শরিকদের নিয়ে সরকার গঠন করেছে দলটি।

বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল রাজনৈতিক দল বিএনপি। সেই দলের হয়ে মা খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯১ খ্রিষ্টাব্দে অর্জন করেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর খেতাবও।

২০০৭ খ্রিষ্টাব্দে ওয়ান-ইলেভেনের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। ২০০৮ খ্রিষ্টাব্দে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়েন। ওই বছর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। এর পরের ১৭ বছর ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে খারাপ সময়। নেতাকর্মীরা মার খেয়েছে, ‘গুম হয়েছে; খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে। লন্ডনে নির্বাসিত জীবনে থেকে সেসব মোকাবিলা করতে হয়েছে তারেক রহমানকে। তবে প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে দেন তিনি।

২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই অভ্যুত্থানে বিদায় হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড.মুহাম্মদ ইউনূস। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানেরও দেড় বছর পর গত ডিসেম্বরে দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।

দেশে ফেরার দুই মাসের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ে এবার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় অপ-প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী মোস্তফা কামাল’র সংবাদ সম্মেলন

বরইতলী ইউনিয়ন বিভক্ত করে ‘পহরচাঁদা’ ইউনিয়ন গঠনের লক্ষ্যে ওয়ার্ডসীমা প্রস্তাব প্রকাশ

প্রাক্তন ছাত্রীর সাফল্যে গর্বিত পিতা-মাতাকে সম্মাননা প্রদান

ইয়াংছা সিএনজি সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

লামায় বিশেষ অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদের ছুটি শেষে অনুপস্থিত প্রধান শিক্ষক, ভিন্নমত শিক্ষকদের মধ্যে

প্রশাসনের নজর এড়িয়ে লামায় রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যামেরায় ধরা পড়ল ৭ জন

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী মোঃ শাহজাহান

১০

স্বাধীনতা দিবস কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য

১১

“বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত”

১২

নিখোঁজ বিজ্ঞপ্তি। খোঁজ পেতে এগিয়ে আসুন

১৩

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

১৪

২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!

১৫

লামায় পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১৬

লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিতে ট্রাক দুর্ঘটনা, আহত ২

১৭

লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা

১৮

জিএএসডি’র উদ্যোগে লামায় সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ

১৯

আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন

২০
Developed by : BDIX ROOT