শান্তিপূর্ণ ভোটে কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয় - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ ভোটে কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়

                                                                                                                   অ- অ+

এম জুনাইদ উদ্দিন

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আ. মান্নান এ ফলাফল ঘোষণা করেন।

কক্সবাজার-১ আসনে সালাউদ্দিন আহমদ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার ৫,৪০,৪৯০ জন। পোস্টাল ব্যালেটসহ ১৭৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সালাউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,২২,০১৯ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৯,৭২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সারওয়ার আলী কুতুবী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪,৫২৮ ভোট।

মোট বৈধ ভোট পড়েছে ৩,৫৬,২৭৫টি; বাতিল হয়েছে ৬,১৬২টি। সর্বমোট প্রদত্ত ভোট ৩,৬২,৪৩৭টি—যা মোট ভোটারের ৬৭.০৬ শতাংশ।

কক্সবাজার-২ আসনে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার ৩,৮৭,৮৫১ জন। পোস্টাল ব্যালেটসহ ১২৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২৫,৫৪৩ ভোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১,৮৮৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক (হাতপাখা) পেয়েছেন ৮,৭৯৯ ভোট, জাতীয় পার্টির মো. মাহমুদুল হক (লাঙ্গল) ৭৫৭ ভোট এবং গণঅধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান (ট্রাক) ১৯৭ ভোট পেয়েছেন।

মোট বৈধ ভোট ২,২৭,১৮৫টি; বাতিল ৫,৫২৪টি। সর্বমোট প্রদত্ত ভোট ২,৩২,৭০৯টি—যা মোট ভোটারের ৬০.০০ শতাংশ।

কক্সবাজার-৩ আসনে লুৎফুর রহমান

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মোট ভোটার ৫,৪৫,৯৬৪ জন। পোস্টাল ব্যালেটসহ ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির লুৎফুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৮২,০৯৬ ভোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬১,৮২৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৫,১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া (ফুটবল) ৯৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া (আনারস) ৬০২ ভোট এবং আমজনতা দলের নুরুল আবছার (প্রজাপতি) ৩৬৭ ভোট পেয়েছেন।

মোট বৈধ ভোট পড়েছে ৩,৫০,৯৮৮টি; বাতিল হয়েছে ৫,৬০৬টি। সর্বমোট প্রদত্ত ভোট ৩,৫৬,৫৯৪টি—যা মোট ভোটারের ৬৫.৩১ শতাংশ।

কক্সবাজার-৪ আসনে শাহজাহান চৌধুরী

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ভোটার ৩,৭৫,৬৮৮ জন। পোস্টাল ব্যালেটসহ ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২৩,৫৮২ ভোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২২,০৩৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক (হাতপাখা) পেয়েছেন ৪,৩৩৮ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাইফুদ্দিন খালেদ (সিংহ) পেয়েছেন ৩৭৯ ভোট।

মোট বৈধ ভোট পড়েছে ২,৫০,৩৩২টি; বাতিল হয়েছে ৪,৮৯৯টি। সর্বমোট প্রদত্ত ভোট ২,৫০,২৩১টি—যা মোট ভোটারের ৬৭.৯৪ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিধস জয়ের পর সংযত বার্তা: উন্নয়নই অগ্রাধিকার, উৎসব নয়-সালাহউদ্দিন আহমদ

মন্ত্রিসভা গঠনে চমক আসছে: অপেক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমদের

“বান্দরবান-৩০০ আসনে পরাজয়ের পর সুজা উদ্দিনের বার্তা”

শান্তিপূর্ণ ভোটে কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়

ভূমিধস বিজয়ে বান্দরবান–৩০০ আসনে বিএনপি প্রার্থী সাঁচিং প্রু; গণভোটে এগিয়ে ‘না’’

চকরিয়া-পেকুয়ায় সালাহউদ্দিনের বিশাল জয়: বিজয় উল্লাস করবে না বিএনপি

চকরিয়ায় বিএনপির বিশাল জনসভাঃ অন্য সব ওয়ার্ডকে ছাড়িয়ে জনসভায় নজর কাড়লো পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপি

“বান্দরবানে ধানের শীষ প্রতীকের গণপ্রচারণা চালালো কেন্দ্রীয় ছাত্রদল”

ধানের শীষের স্লোগানে মুখর চকরিয়া: কেন্দ্র পাহারা দেওয়ার ডাক সালাহউদ্দিন আহমদের

বদরখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সহ ১ ব্যক্তি আটক

১০

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ও বডিওর্ন ক্যামেরা: কড়া নিরাপত্তায় নির্বাচন

১১

লামায় ১১ দলীয় জোটের বিশাল গণসংযোগ ও গণমিছিলে নির্বাচনের উৎসবমূখর আমেজ

১২

দৈনিক পাঠক কণ্ঠ’র লামা উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ এমরানকে প্রেস কার্ড প্রদান

১৩

বান্দরবান ৩০০ নং আসনের শেষ মুহূর্তের প্রচারণায় বিএনপির একক আধিপত্য, অন্য প্রার্থীদের মাঠ কার্যক্রম তুলনামূলক নিষ্প্রাণ

১৪

চকরিয়া পৌরশহরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ

১৫

বাবার পক্ষে ভোট চাইলেন সাঈদ ইব্রাহিমঃ ত্রয়োদশ নির্বাচন ঘিরে ইলিশিয়ায় জনস্রোত

১৬

চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ

১৭

আইপিএস ও জেনারেটরের আধুনিক বিকল্প EcoFlow এখন চকরিয়ায়

১৮

চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরিঃ হারানো নাতনীর হলোনা চিকিৎসা

১৯

মাহে রমজান উপলক্ষে লামায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা কৃষি বিপণন কমিটির মতবিনিময় সভা

২০
Developed by : BDIX ROOT