চকরিয়া-পেকুয়ায় সালাহউদ্দিনের বিশাল জয়: বিজয় উল্লাস করবে না বিএনপি - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া-পেকুয়ায় সালাহউদ্দিনের বিশাল জয়: বিজয় উল্লাস করবে না বিএনপি

                                                                                                                   অ- অ+

এম জুনাইদ উদ্দিন 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ১৭৭টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুখ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। অর্থাৎ, ৯৫ হাজার ৮৪০ ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেসরকারিভাবে ফলাফল নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ জানান, তার দল কোনো ধরনবিজয় উল্লাস করবে না। তিনি বলেন, “আমাদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে। আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান কর্তব্য।”

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, রাষ্ট্র পরিচালনায় ভুলত্রুটি হতে পারে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণ বিএনপির ওপরই আস্থা রেখেছে। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের ব্যাপক সমর্থন এই বিজয়ে বড় ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।

বিজয়ী: সালাহউদ্দিন আহমদ (বিএনপি), ২,২০,৫৬৬ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী: আবদুল্লাহ আল ফারুখ (১১ দলীয় জোট), ১,২৪,৭২৬ ভোট। মোট ভোটার: ৫,৪০,৪৬৮ জন। সালাহউদ্দিন আহমদের রেকর্ড: ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনের পর এটি তার চতুর্থ বিজয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদের ছুটি শেষে অনুপস্থিত প্রধান শিক্ষক, ভিন্নমত শিক্ষকদের মধ্যে

প্রশাসনের নজর এড়িয়ে লামায় রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যামেরায় ধরা পড়ল ৭ জন

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী মোঃ শাহজাহান

স্বাধীনতা দিবস কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য

“বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত”

নিখোঁজ বিজ্ঞপ্তি। খোঁজ পেতে এগিয়ে আসুন

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!

১০

লামায় পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১১

লামা-চকরিয়া সড়কের লাইনঝিরিতে ট্রাক দুর্ঘটনা, আহত ২

১২

লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা

১৩

জিএএসডি’র উদ্যোগে লামায় সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ

১৪

আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন

১৫

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

১৬

লামার  কোয়ান্টাম  কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর  বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য 

১৭

লামায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

কদর রজনী

১৯

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা অব্যাহত 

২০
Developed by : BDIX ROOT