কক্সবাজারে ইয়াবার মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২৫ নভেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ইয়াবার মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

                                                                                                                   অ- অ+

মোস্তফা কামাল

কক্সবাজারে একটি আলোচিত ইয়াবা পাচার মামলায় পাঁচ আসামির মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড এবং আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর একজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্তরা

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামীরা হলেন: ১. নূর মোস্তফা (উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে) ২. সোনা মিয়া (কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে)

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীরা হলেন: ১. আবদুল গফুর (উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুইল্যা মিয়ার ছেলে) ২. মো. আইয়ুব প্রকাশ তৈয়ব (মৃত মোহাম্মদ আলমের ছেলে)

একই মামলার আসামী রামু উপজেলার রাজারকুল এলাকার মোঃ ইসলামের ছেলে আবদুর রহমানকে আদালত খালাস প্রদান করেছেন।

মামলার পটভূমি

রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম মামলার বিবরণ তুলে ধরে জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বড়সড় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা এবং পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ মোট ৫ জনকে আটক করা হয়।

এই ঘটনায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে, একই বছরের সেপ্টেম্বর মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে মামলার কার্যক্রম চলাকালীন আসামিরা জামিনে মুক্ত হন এবং বর্তমানে তারা পলাতক রয়েছেন বলে পিপি সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, নেপথ্যে অবৈধ বালু উত্তোলনের গর্ত

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

“লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১০ মার্চ, তালিকায় ১০৯৭ উপকারভোগী”

লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার বরইতলীতে সূর্যমুখীর হাসিঃ নতুন সম্ভাবনায় উজ্জ্বল কৃষকের স্বপ্ন

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

১০

চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

১১

বান্দরবানের লামায় মাশরুম চাষের দলভুক্ত চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

ব্যবসায়ী,সরকারী ও ট্রাষ্টের অর্থ আত্মসাৎ,জমি জবরদখল করা বাসু নাথ আটক

১৪

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

১৫

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

১৬

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

১৭

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

১৯

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

২০
Developed by : BDIX ROOT