চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লেনে উন্নীতকরণের দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লেনে উন্নীতকরণের দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

                                                                                                                   অ- অ+

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া পৌর শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। মহাসড়কের বেহাল দশা এবং প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

আজ ১৬ নভেম্বর, রবিবার, বিকেল ৪টা ৩০ মিনিটে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ের সামনে, জমজম হাসপাতালের নিকট থেকে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে মহাসড়কটি দ্রুত সম্প্রসারণের দাবি জানান।

‘মৃত্যুকূপে পরিণত হয়েছে মহাসড়ক’

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যথেষ্ট প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়ত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, যার ফলে যানজট ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা বলেন, দেশের অন্যতম এই ব্যস্ততম ও বাণিজ্যিক সড়কটি বর্তমানে ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। দ্রুত ৬ লেনের সড়কে উন্নীতকরণ ছাড়া এই সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল মজিদ এবং ইব্রাহিম ফারুক ছিদ্দিকী। বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা জরুরি। তারা সাম্প্রতিক মালুমঘাটের ঢালায় মারছা বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের মতো মর্মান্তিক দুর্ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে একই পরিবারের ছয়জন সদস্য নিহত হয়েছিলেন।

বক্তারা আরও যোগ করেন, এভাবে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়তই তাজা প্রাণ ঝরে পড়ছে, যা আর মেনে নেওয়া যায় না।

স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত পূরণ করা না হলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, নেপথ্যে অবৈধ বালু উত্তোলনের গর্ত

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

“লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১০ মার্চ, তালিকায় ১০৯৭ উপকারভোগী”

লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার বরইতলীতে সূর্যমুখীর হাসিঃ নতুন সম্ভাবনায় উজ্জ্বল কৃষকের স্বপ্ন

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

১০

চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

১১

বান্দরবানের লামায় মাশরুম চাষের দলভুক্ত চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

ব্যবসায়ী,সরকারী ও ট্রাষ্টের অর্থ আত্মসাৎ,জমি জবরদখল করা বাসু নাথ আটক

১৪

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

১৫

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

১৬

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

১৭

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

১৯

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

২০
Developed by : BDIX ROOT