
মোহাম্মদ শাহনেওয়াজ
লামা সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ শামশুল হক। তিনি ২নং লামা সদর ইউপির একজন স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
স্থানীয়দের কাছে শামশুল হক একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত। এলাকাবাসীর মতে, তিনি সৎ, জনবান্ধব এবং সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার অংশগ্রহণ তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
শামশুল হক বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘিরে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss