
চকরিয়া অফিস
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মাতামুহুরী নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে চকরিয়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বিকেলে চকরিয়া আর্মি ক্যাম্প সংলগ্ন একটি রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
বাপা চকরিয়া শাখার সভাপতি প্রফেসর হামিদুল ইসলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচ এম এরশাদ। সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, মহেশখালী শাখার সহ-সভাপতি আমিনুল হক এবং সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
আলোচনা সভায় বক্তারা মাতামুহুরী নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং অবৈধ দখলদারদের হাত থেকে নদীটি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাপা চকরিয়া শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss