
নজরুল ইসলাম
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ ২০২৬ তারিখ থেকে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হাসপাতাল চত্বর, ড্রেন, আশপাশের ঝোপঝাড় ও সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি উপস্থিত সবার মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। আশপাশে কোথাও তিন দিনের বেশি জমে থাকা পানি যেন না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
সবার সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss