
নজরুল ইসলাম
বান্দরবান জেলার লামা উপজেলার অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন “লামা রিপোর্টার্স ক্লাব”-এর নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লামা পৌরসভার তংথমাং রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন, আবু তাহের মিয়া, সিনিয়র সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ, উপজেলা তথ্য অফিসার, ডিএসবি লামা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, লামা ও আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় 'দৈনিক পাঠক কন্ঠ'র প্রতিনিধি নজরুল ইসলামসহ লামা সাংবাদিক ফোরাম, লামা সাংবাদিক ইউনিটি ও লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss