
মুহাম্মদ এমরানঃ লামা-বান্দরবান
পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা পোয়াংবাড়ী এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্র হারিয়ে গেছে।
গতকাল দুপুর ২টার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শিশুর নাম মোঃ আলাউদ্দীন(১২), পিতার নাম, মোঃ নেজাম উদ্দিন, মাতা হাচিনা আক্তার। নিখোঁজ মোঃ আলাউদ্দিন ইয়াংছা ফয়জুল উলুম হামিউচ্ছুন্নাহ্ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিখোঁজ শিশুর মামা মোঃ সোহেল বলেন, তারা সবাই খামার বাড়িতে ছিলো। এবং শিশুটিও তাদের সাথে ছিলো। তখন শিশুটি অতিরিক্ত দুষ্টামি করলে তার মাতা তাকে একটু ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সবাই খামার বাড়িতে থাকা অবস্থায় শিশুটি দুপুর ২টার দিকে বাড়িতে চলে আসে। সন্ধ্যা বেলায় সবাই বাড়িতে এসে শিশুটিকে আর দেখেনি। এরপর থেকে সবাই শিশুটিকে খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের স্বজনদের ধারণা হয়তো অভিমান করে কোথাও চলে গেছে। শিশুটির পরনে ছবির পাঞ্জাবিটি ছিলো। কোন হৃদয়বান ব্যাক্তি শিশুর খোঁজ পেলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
যোগাযোগ:
01828949528
01806716174
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss