
মো.মুজিব উল্যাহ্ তুষার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।
২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা যায়। নাগরিক সুযোগ সুবিধার অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান প্রার্থীরা।
আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ সভাপতি মো.নজরুল ইসলাম।
মো.নজরুল ইসলাম বলেন, আমার জন্ম, বেড়ে ওঠা ও স্থায়ী ঠিকানা পলিটেকনিক্যাল রুবি কলোনিতে। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ন্যায়ের পক্ষে কথা বলেছি, সংগঠক হিসেবে তরুণদের নেতৃত্ব দিয়েছি, আর সমাজকর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হিসেবে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনে দায়িত্ব পালন করতে গিয়ে শিখেছি—নেতৃত্ব মানে সেবা, আর রাজনীতি মানে মানুষের কল্যাণ।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে যুক্ত ছিলাম। দলের সক্রিয় কর্মী হিসাবে দল আমাকে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার