
এম জুনাইদ উদ্দিনঃ
বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ চকরিয়া পৌর শহরের চিরিংগা এলাকার হাওয়া রুপটপ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের চকরিয়া উপজেলা শাখার সভাপতি এম জুনাইদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠনের উপদেষ্টা এম আর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোস্তফা জমির।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মীর কাশেম, প্রচার সম্পাদক আবদুল হামিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও কার্যকরী সদস্য হেলাল উদ্দিন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার