প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৯:২৯ এ.এম
চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার:
চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দল নাসিরাবাদ, জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চল (জেলা মর্যাদা) ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক দল। ২ মার্চ ২০২৬ তারিখে কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মো.আনোয়ার হোসাইন,ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই কমিটির অনুমোদন করেন।
অনুমোদিত কমিটির সভাপতি মোঃ আজিজ উদ্দিন মিন্টু বলেন, “আমাকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় শ্রমিক দলের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। সংগঠনকে ঐক্যবদ্ধ করে আরও শক্তিশালী ও সক্রিয় করার চেষ্টা করবেন। তাঁর বিশ্বাস, নতুন কমিটির মাধ্যমে শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিক সমাজ উপকৃত হবে।”
সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চাঁন মিয়া বলেন, “শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ে আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করব। দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবার মতামত নিয়েই কাজ করা হবে।”
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফয়সাল বলেন, “আমরা সম্মিলিতভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। কমিটিকে শক্তিশালী করে নাসিরাবাদ,জালালাবাদ, ষোলশহর শিল্প অঞ্চলের শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল করা হবে।”
প্রকাশনা সম্পাদক মো.তারেক সিদ্দিকী মুন্না বলেন,, নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চল, (জেলা মর্যাদা)। কমিটি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করবে, এবং শ্রমিক দলকে সুসংগঠিত ও যুগোপযোগী শ্রমিক বান্ধব সংগঠন হিসাবে কাজ করে যাবে।
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তারা সর্বদা মাঠে থেকে কাজ করবেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন,
বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
Design and Develop By Coder Boss