প্রিন্ট এর তারিখঃ মার্চ ১, ২০২৬, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১:২০ পি.এম
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবদুল করিম বিটুঃ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চকরিয়া উপশাখা'র আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ২৮ ফেব্রুয়ারী ( শনিবার) চকরিয়া বিদ্যুৎ ও বিতরণ বিভাগ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপ শাখার আহবায়ক ইসহাক গাজী'র সভাপতিত্বে সদস্য সচিব সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উত্তর দক্ষিণ শাখার সাঃসম্পাদক আমীর হোসাইন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর শাখার সভাপতি সোহেল, উত্তর দক্ষিণ শাখার সহসভাপতি আজিজ মিয়া,উত্তর দক্ষিণ শাখার যুগ্ন সা:সম্পাদক
মহিউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন,
বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
Design and Develop By Coder Boss