
আবদুল করিম বিটু
কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে কৃষকের রোপিত প্রায় এক কানি ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় চিন্হিত দখলবাজদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বটতলী কুমিরখালী এলাকায়।
স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক বশির আহমদ জানান, ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) দিবাগত রাতে স্থানীয় মৃত সিরাজ মিয়ার পূত্র আবু তাহের ও তার ভাই মধু ভাড়াটিয়া দখলবাজ এনে ধান ক্ষেত নষ্ট করে তার অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।
স্থানীয় মৃত মোহাম্মদ হোসেন এর পূত্র বশির আহমদ, মনজুর আলম,ওসমান গণিরা তাদের ওয়ারিশি জমিতে দীর্ঘ বছর ধরে চাষাবাদ করে আসচ্ছেন।
হঠাৎ গতরাতে আবু তাহের,মধু আরমান, ভাগিনা চুট্রো, আবদুর রশিদ সহ ভাড়াটিয়া দখলবাজরা রোপিত ধান ক্ষেতটি নষ্ট করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী মনজুর আলম চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ সহ দখলবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তি'র দাবী জানান ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss