
বান্দরবানবাসীর জন্য সুসংবাদ হিসেবে আলোচনায় এসেছে যে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীত্ব পেতে যাচ্ছেন বান্দরবানের সাংসদ সাচিংপ্রু জেরী।
বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শে গড়ে ওঠা এই রাজনৈতিক ধারায় পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব আবারও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৮০-এর দশকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন সাচিংপ্রু জেরীর পিতা, বান্দরবানের ১৫তম বোমাং রাজা উং শৈ প্রু চৌধুরী। ফলে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এ ঘটনাকে ঐতিহাসিক গুরুত্বের সাথে দেখছেন স্থানীয়রা।
গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর বান্দরবানসহ বৃহত্তর লামা এলাকায় বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, এ নিয়োগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, অবকাঠামো ও শান্তি প্রতিষ্ঠায় নতুন গতি সঞ্চার হবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss