
নজরুল ইসলাম
পহেলা ফাল্গুন ও ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠেছে লামা থানার সুসজ্জিত সূর্যমুখী বাগান। থানা প্রাঙ্গণে সারি সারি ফুটন্ত সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও পথচারীরা।
বসন্তের প্রথম দিনের আবহে প্রকৃতির এই অপরূপ সাজ যেন ভালোবাসা ও সৌন্দর্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দিচ্ছে চারদিকে। হলুদ রঙের সূর্যমুখী ফুলে ঘেরা থানা প্রাঙ্গণ এখন সবার জন্য এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এসে স্মৃতিময় মুহূর্ত ধারণ করছেন—কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছেন।
দর্শনার্থীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি প্রতিষ্ঠান হয়েও লামা থানা প্রাঙ্গণকে এত সুন্দর ও নান্দনিকভাবে সাজানোর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা বিশেষভাবে লামা থানার অফিসার ইনচার্জ জনাব শাহজাহান কামাল এর ভূয়সী প্রশংসা করেন। তার উদ্যোগ ও তত্ত্বাবধানে এই সূর্যমুখী বাগান গড়ে উঠেছে বলে স্থানীয়দের ধারণা, যা থানাকে শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, বরং একটি মানবিক ও সৌন্দর্যমণ্ডিত স্থানে পরিণত করেছে।
স্থানীয়দের মতে, এমন সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, মানসিক প্রশান্তি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসন্ত ও ভালোবাসা দিবসের দিনে এই সূর্যমুখী বাগান যেন মানুষের মাঝে ভালোবাসা, সৌন্দর্য ও ইতিবাচকতার প্রতীক হয়ে উঠেছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss