
নজরুল ইসলাম
বান্দরবান–৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের গণপ্রচারণা চালানো হয়েছে।
আজ ৯ ফেব্রুয়ারি গজালিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সুমন, লামা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামসহ ইউনিয়ন ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ স্থানীয় জনগণের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ আরও জানান, নির্বাচনের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এ ধরনের গণপ্রচারণা অব্যাহত থাকবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss