
এম জুনাইদ উদ্দিন
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির কবলে পড়েছেন মহেশখালী শাপলাপুর জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া পৌরশহর থেকে বেতুয়াবাজার ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় প্রধান শিক্ষক লিটন ঢাকা থেকে আসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নিয়ে তার গ্রামের বাড়ি পূর্ব বড় ভেওলা আনিচ পাড়ায় যাচ্ছিলেন। পথে একদল ডাকাত তাদের গতিরোধ করে সর্বস্ব লুটে নেয়।
এই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষক লিটন বলেন, "মেহমানদের সামনে এই পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক। এতে এলাকার সম্মান ক্ষুণ্ণ হয়েছে।" তার দাবি, স্থানীয় কিছু মাদকাসক্ত ও জুয়াড়ি চালক মিলে নিয়মিত এসব অপরাধ ঘটিয়ে আসছে। তিনি এই চক্রটিকে প্রতিহত করতে এলাকাবাসীকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
ভুক্তভোগী শিক্ষক এই বিষয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss