
নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও শুদ্ধাচার চর্চা জোরদার করতে শুদ্ধাচার লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এ ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ১৫৯ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শুদ্ধাচার বিষয়ে আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার এম. মাকসুদ হোসেন। তিনি বলেন, শুদ্ধাচার চর্চা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যতে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব।
প্রতিযোগিতাটি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। প্রতিটি শ্রেণিতে আলাদাভাবে শুদ্ধাচার লুডু প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে নৈতিক শিক্ষার বিষয়গুলো জানতে ও শিখতে সক্ষম হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের শুদ্ধাচার লুডু এবং কোয়ান্টাম প্রকাশিত অণুবই-এর একটি সেট উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার লুডু উপহার দেওয়া হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও শুদ্ধাচার চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss