
চকরিয়া - পেকুয়া প্রতিনিধি:
সম্প্রতি(২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ‘গ্র্যাভিটি সায়েন্স অলিম্পিয়াড এসএসসি–২০২৬’-এর ফলাফলে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে লড়াই করে স্কুলটি প্রথম থেকে চতুর্থ এবং দশম স্থানসহ শীর্ষ দশের পাঁচটি স্থানই নিজেদের দখলে নিয়েছে।
প্রতিযোগিতায় স্কুলভিত্তিক সাফল্যের হিসাবেও চকরিয়া কোরক বিদ্যাপীঠ সবার উপরে, যেখান থেকে ২০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এছাড়া চকরিয়া গ্রামার স্কুল থেকে ১১ জন এবং কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে ৪ জনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান 'গ্র্যাভিটি ফিজিক্স' ও 'শাহেদ’স ইংলিশ হাব'-এর এই আয়োজনবিজ্ঞানের পাশাপাশি ইংরেজি দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিজয়ীদের জন্য ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এবং বিশেষ শিক্ষাবৃত্তিসহ নানাবিধ পুরস্কারের ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ বিজয়ীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অভিভাবক ও শিক্ষকরা মনে করছেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য তৈরি করছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss