
এম জুনাইদ উদ্দিন
"অসাম্য দূর করো, মানবাধিকার সুরক্ষা করো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় চকরিয়া শপিং কমপ্লেক্সের ৫ম তলায় বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন (বামাপ), চকরিয়া উপজেলা শাখার কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এম জুনাইদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জনাব এম আর মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এম আর মাহমুদ মানবাধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো বৈষম্য। একটি শিশু যখন কেবল তার জন্মগত পরিচয়ের কারণে শিক্ষা বা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়, তখন তা শুধু ওই শিশুর অধিকার হরণ নয়, বরং পুরো সমাজের অগ্রগতির পথকে রুদ্ধ করে দেয়।”
তিনি আরও বলেন, “অসাম্য সমাজে অস্থিরতা ও সংঘাতের জন্ম দেয়। আমরা যদি বৈষম্য দূর করতে পারি, তবেই সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা সম্ভব হবে।”
সভাপতির সমাপনী বক্তব্যে এম জুনাইদ উদ্দিন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “আজ থেকে ৭৭ বছর আগে, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ (UDHR) গৃহীত হয়েছিল। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি মাইলফলক। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক সকল প্রকার অসাম্য দূর করে মানবাধিকার সুরক্ষা করা।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক মুবিনুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহিম উদ্দিন সোহেল এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
উল্লেখ্য, দিবসটি পালনের প্রাক্কালে গত ৯ ডিসেম্বর বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন, চকরিয়া উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন:
কার্যকরী সদস্য: মোর্শেদুল আনোয়ার
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার